আজ ১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার) প্রকাশিত হল পশ্চিমবঙ্গের ২০২৬ এর উচ্চ-মাধ্যমিক এর ফল। পরীক্ষা শুরু হয়েছিলো ১২ই ফেব্রুয়ারি, পরীক্ষার ৭৬ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের রেসাল্ট আউট। ফলাফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education)-এর সভাপতি পার্থ কর্মকার মহাশয়। সকাল সাড়ে ১০ টায় প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেন তিনি। সকাল ১১ টা থেকে ওয়েবসাইট এর মাধ্যমে ফলাফল দেখা যায়।
এই বছর মোট পরীক্ষার্থী ছিলো ৭ লক্ষের বেশি।
এই বার উচ্চ মাধ্যমিকে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৪.১৯%। প্রথম দশে রয়েছে ৬৪ জন। ৬৪ জনের মধ্যে ছাত্র রয়েছে ৫৬ জন, ছাত্রী রয়েছে ৮ জন।
প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২০%), গ্রেড A++

0 Comments