মাধ্যমিকের ফল প্রকাশ ২০২৬, প্রথম ১০-এ কে কে? || Madhyamik Result 2026

 আজ ৮ মে ২০২৬ (শুক্রবার) প্রকাশিত হল পশ্চিমবঙ্গের মাধ্যমিক ২০২৬ এর ফল। ফলাফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)-এর সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয়। সকাল সাড়ে ৯ টায় প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেন তিনি। সকাল ১০ টা ১৫ মিনিট থেকে ফলাফল দেখা যায়।

এই বছর মোট পরীক্ষার্থী ছিলো ৯ লক্ষ্য ৭১ হাজারের বেশি। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে।

এই বার মাধ্যমিকে পাশের হারে প্রথম কালিম্পং। পাশের হার ৯৫.০১%। প্রথম দশে রয়েছে ১৩১ জন।

 মাধ্যমিক ২০২৬ অর্থাৎ এইবার মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। উত্তর দিনাজপুরের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। প্রাপ্ত নম্বর ৬৯৮ (৯৯.৭১%)দ্বিতীয় বীরভূমের সরোজিনী দেবী স্মৃতিমন্দিরের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪২%)। তৃতীয় হয়েছে ৩ জন। দক্ষিন ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌর জানা, পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের ছাত্র অঙ্কনকুমার জানা এবং বাঁকুড়ার বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের ছাত্র মৈনাক মণ্ডল। তিন জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৫ (৯৯.২৮%)।

চতুর্থ হয়েছে ৪ জন। অরিজিৎ বার (ছাত্রী বিবেকানন্দ বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুর), রোম কর্মকার (বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া), সৌদীপ দাস (সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর), সোহম জোয়ারদার (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উত্তর দিনাজপুর), ৪ জনেরই প্রাপ্ত নম্বর - ৬৯৪।

পঞ্চম হয়েছে ৭ জন। দ্বৈপায়ন বিশ্বাস (বাদকুল্লা ইউনাইটেড একাডেমি, নদিয়া), স্যামন্তক কুণ্ডু (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিন ২৪ পরগনা), স্বরূপ কান্তা (জটেশ্বর হাই স্কুল, আলিপুরদুয়ার), বেদাশ্রুতি সিনহা (ইসলামপুর গার্লস হাই স্কুল, উত্তর দিনাজপুর), সমন্বয় দেবনাথ (সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর), আয়ুষ সাহা (বালুরঘাট হাই স্কুল, দক্ষিন দিনাজপুর), অনারণ্য সরকার (বালুরঘাট হাই স্কুল, দক্ষিন দিনাজপুর), ৭ জনেরই প্রাপ্ত নম্বর - ৬৯৩।

ষষ্ঠ হয়েছে ১৪ জন। অদ্রিত গোস্বামী (রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, উত্তর ২৪ পরগনা), বিদিশা হালদার (সারদা বিদ্যাপীঠ হাই স্কুল, দক্ষিন ২৪ পরগনা), সঙ্খদীপ মান্না (সুরাটপুর শ্রীঅরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দির, পশ্চিম মেদিনীপুর), অর্ণব বর্মণ (চিংগুরদানিয়া মডেল হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), অগ্নিপ্রভা নন্দ (তমলুক হ্যামিল্টন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), অগ্নিক মাল (বিষ্ণুপুর হাই স্কুল, বাঁকুড়া), সপ্তাশ্ব চট্টোপাধ্যায় (অমর কানন দেশবন্ধু বিদ্যালয়, বাঁকুড়া), সৌমাল্য চন্দ্র (কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান), অর্জয়িতা চক্রবর্তী (বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল, পূর্ব বর্ধমান), সোহিনী কোলে (পরম্বুয়া জগদ্ধাত্রী হাই স্কুল, হুগলী), রৌনক মিত্র (ঘোকসাডাঙ্গা প্রামাণিক হাই স্কুল, কোচবিহার), দীপ্তরাগ নাথ (গোপালনগর এম এস এস হাই স্কুল, কোচবিহার), সুচিস্মিতা পণ্ডিত (গোপালনগর এম এস এস হাই স্কুল, কোচবিহার), দেবদ্রিতা সরকার (আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল, আলিপুরদুয়ার), ১৪ জনেরই প্রাপ্ত নম্বর - ৬৯২।

সপ্তম হয়েছে ১৭ জন। স্বর্ণাভ সরকার (নবদ্বীপ বকুলতলা হাই স্কুল, নদিয়া), এ এস এম সায়াদাতুল্লাহ (বারাসাত পিয়ারীচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল, উত্তর ২৪ পরগনা), চম্পক দাস মুন্সী (কাঞ্চরাপাড়া হার্নেট হাই স্কুল, উত্তর ২৪ পরগনা), সৃজা ব্যানার্জী (নৈহাটি কাত্যায়নী গার্লস হাই স্কুল, উত্তর ২৪ পরগনা), অনীশ দাস (রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, উত্তর ২৪ পরগনা), সোমজ্যোতি দাস (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিন ২৪ পরগনা), অভিনব প্রতিহার (পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া), অভিশিক্তা রায় (রামকৃষ্ণ শিক্ষামন্দির (উচ্চ বিদ্যালয়), পূর্ব মেদিনীপুর), অভিরূপ দে (তমলুক হ্যামিল্টন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), কুন্তল পাঁজা (কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), সঞ্চয়ন ভৌমিক (কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), অর্কপ্রভ পাল (আরামবাগ হাই স্কুল, হুগলী), তানিশা ফকির (কৈলাশ চন্দ্র সাধুখান হাই স্কুল, হুগলী), স্নেহস্মিতা বর্মণ (দিনহাটা গার্লস হাই স্কুল, কোচবিহার), দিয়া পাল (রায়গঞ্জ গার্লস হাই স্কুল, উত্তর দিনাজপুর), মহাকাশ রায় (কালিয়াগঞ্জ সারলা সুন্দরী হাই স্কুল, উত্তর দিনাজপুর), কমলেশ সরকার (গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুল, মালদা), ১৭ জনেরই প্রাপ্ত নম্বর - ৬৯১।

অষ্টম হয়েছে ১৪ জন। প্রজ্ঞা সাহা (রঘুনাথগঞ্জ রানি ভবানী বিদ্যানিকেতন, মুর্শিদাবাদ), মৈনাক চক্রবর্তী (মজিলপুর জে. এম. ট্রেনিং স্কুল, দক্ষিন ২৪ পরগনা), জীবিতেশ কায়াল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিন ২৪ পরগনা), সৌম্যকান্তি কুইলা (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিন ২৪ পরগনা), অনিক দাস (জুজার্সা প্রণনাথ মান্না ইনস্টিটিউশন, হাওড়া), সুসার টুডু (তমলুক হ্যামিল্টন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), শর্মিষ্ঠা গোরাইন (দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস, বীরভূম), শুভ্রনীল সিট (বিষ্ণুপুর হাই স্কুল, বাঁকুড়া), অপ্রতিম মণ্ডল (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া), সৌমাল্য ঘোষ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, হুগলী), সমন্নয় নস্কর (সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর), চেতসী রায় (সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর), শুভ্রদীপ মণ্ডল (গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুল, মালদা), জিসান হোসেন (কুমারগঞ্জ হাই স্কুল, দক্ষিন দিনাজপুর), ১৪ জনেরই প্রাপ্ত নম্বর - ৬৯০।

নবম হয়েছে ৩০ জন। শাহরিন সুলতানা (মডেল স্কুল (হাই), মুর্শিদাবাদ), অনিকেত শীল (নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন, উত্তর ২৪ পরগনা), সূর্যস্নাত বর্মণ (রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, উত্তর ২৪ পরগনা), ঐশিক চক্রবর্তী (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিন ২৪ পরগনা), শুভ্রনীল মিস্ত্রি (হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, হাওড়া), উপায়ন পাল (মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়, হুগলী), বোধিসত্ত্ব ঘোষ (পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া), সৌম্য সরকার (পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া), সাত্তিকা চক্রবর্তী (সারদা বিদ্যামন্দির (হাই স্কুল), পশ্চিম মেদিনীপুর), সায়ন পাত্র (মানিকজোড় কামিনী কুমারী হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), সারন্যা নায়ক (মঙ্গলামারো মঙ্গলা একাডেমি, পূর্ব মেদিনীপুর), অনুষ্কা ভক্ত (রামকৃষ্ণ শিক্ষামন্দির (উচ্চ বিদ্যালয়), পূর্ব মেদিনীপুর), সৌম্যদীপ মাইতি (তমলুক হ্যামিল্টন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), অরিত্র আচার্য (কন্দপাসারা দেশপ্রাণ হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), স্নেহার্ঘ্য পাত্র (পরমানন্দপুর রামনাথ বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর), অদ্রিজ হাজরা (বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, পূর্ব মেদিনীপুর), সায়ন কুম্ভকার (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া) মৈনাক নাগ (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া), ইন্দ্রনীল মণ্ডল (বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া), আভাস সরকার (কালনা মহারাজার হাই স্কুল, পূর্ব বর্ধমান), সৌমদীপ চক্রবর্তী (ভাতার মাধব পাবলিক হাই স্কুল, পূর্ব বর্ধমান), তমোহা কুণ্ডু (আরামবাগ গার্লস হাই স্কুল, হুগলী), সম্বর্ত বেতাল (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, হুগলী), প্রত্যয় সামন্ত (সেকেন্দারপুর রাই কে. পি. পাল বাহাদুর হাই স্কুল, হুগলী), উজান ঘোষ (বারুইপাড়া রাখাল বিদ্যাপীঠ, হুগলী), সৃজা দেবনাথ (মাথাভাঙা গার্লস হাই স্কুল, কোচবিহার), সৌম্যদীপ রায় (সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর), বিবেক সিংহ (সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর), প্রণয় দাস (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উত্তর দিনাজপুর), এম. ডি. তৌসিফ আফরোজ (গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুল, মালদা), ১৪ জনেরই প্রাপ্ত নম্বর - ৬৮৯।

দশম হয়েছে ৪০ জন। কস্তুরী সিনহা (লাধুরাম তোশনিওয়াল সারদা বিদ্যামন্দির, মুর্শিদাবাদ), তামিম মণ্ডল (কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, নদিয়া), সৃজন দে সরকার (রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, উত্তর ২৪ পরগনা), অয়ন হালদার (দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুল, দক্ষিন ২৪ পরগনা), অনুরাগ মণ্ডল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিন ২৪ পরগনা), শাশ্বত মাইতি (সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিন ২৪ পরগনা), সাগ্নিক ভৌমিক (খিলা গোপীমোহন শিক্ষাসদন, হাওড়া), সুচিস্মিতা চক্রবর্তী (দেউলপুর হাই স্কুল, হাওড়া), দেব পাল (পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া), অর্কপ্রভ চক্রবর্তী (পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া), আদিত্য রাজ (পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া), শিবম আনন্দ (পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া), রুদ্রদীপ মণ্ডল (পুরুলিয়া চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া), মৌনালী মণ্ডল (সন্তময়ী গার্লস হাই স্কুল, পুরুলিয়া), ঐশী খামরাই (সারদা বিদ্যামন্দির (হাই স্কুল), পশ্চিম মেদিনীপুর), নয়নিকা পাল (বাঘাদাড়ি দেশপ্রাণ হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), সৌনক মাজি (তমলুক হ্যামিল্টন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), রূপম আচার্য (কন্দপাসারা দেশপ্রাণ হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), অর্ক মাইতি (কন্দপাসারা দেশপ্রাণ হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), অভিনন্দিতা জানা (হাঁসচরা সিন্ধুবালা মেমোরিয়াল গার্লস হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), সায়নী পিচ্ছালি (পাঁশকুড়া গার্লস হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), দেবদ্রীতা কর (পূর্বসুকুটিয়া গোপালকৃষ্ণ বালিকা বিদ্যালয়, পূর্ব মেদিনীপুর), সেখ সাদ হোসেন (নবা নালন্দা শান্তিনিকেতন, বীরভূম), প্রত্যয় ঘোষ (পুরন্দরপুর হাই স্কুল, বীরভূম), শরব্যা দেব (বীরভূম জেলা স্কুল, বীরভূম), দ্যুতিমান দে (রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, বীরভূম), অর্কদীপ শীল (বিষ্ণুপুর হাই স্কুল, বাঁকুড়া), কৃষ্ণা নন্দী (বাঁকাদহ হাই স্কুল, বাঁকুড়া), সৌম্যজিৎ কুণ্ডু (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া), অভিষেক মণ্ডল (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুল, বাঁকুড়া), অরিত্র চ্যাটার্জী (স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ, বাঁকুড়া), অভিষেক দাস (আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল, পশ্চিম বর্ধমান), সৃজন দাস (কুচুট প্রিয়গোপাল চৌধুরী হাই স্কুল, পূর্ব বর্ধমান), সৌগত পাল (গোপালনগর এম এস এস হাই স্কুল, কোচবিহার), শ্রেয়সী সাহা (গোপালনগর এম এস এস হাই স্কুল, কোচবিহার), অর্চিস্মান মজুমদার (জলপাইগুড়ি জেলা স্কুল, জলপাইগুড়ি), তানভির সাকিব (সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর), প্রাঞ্জল মণ্ডল (সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়, উত্তর দিনাজপুর), মনীশ ঘোষ (নালাগোলা হাই স্কুল, মালদা), এম. ডি. সাঈদ আলম (টার্গেট পয়েন্ট আর স্কুল (হাই স্কুল), মালদা), ৪০ জনেরই প্রাপ্ত নম্বর - ৬৮৮।

আজই স্কুল থেকে মার্কশীট ও সার্টিফিকেট হাতে পাবে ছাত্র-ছাত্রীরা।

Post a Comment

0 Comments