প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফল // সেরা পূর্ব মেদিনীপুর // কে কোন স্থানে?

আজ বুধবার, ১৫ই জুলাই ২০২০ প্রকাশিত হলো চলতি বছর অর্থাৎ 2020 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষার ১৩৯ দিনের মাথায় প্রকাশিত হলো ফল। সকাল ১০ টায় ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে ফল ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) সভাপতি মাননীয় কল্যানময় গঙ্গোপাধ্যায়। তিনি সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন।

WBBSE, West Bengal Board of Secondary Education Examination 2020 Results, 1st ARITRA PAL from Memari Vidyasagar Memorial Institution, Purba Bradhaman // www.digitalkalom.in

এই বছরে মাধ্যমিক এর পরীক্ষা শুরু হয়েছিলো ১৮ই ফেব্রুয়ারী। প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব মিলিয়ে পরীক্ষা শেষ হয় ১৩ই মার্চ। এই বছর সর্ব মোট Enrollment ছিল 10,17,261 জন, তার মধ্যে পরীক্ষা দিয়েছে অর্থাৎ মোট পরীক্ষার্থী ছিল 10,03,666 জন, তার মধ্যে Male (ছেলে) পরীক্ষার্থী 4,37,998 জন এবং Female (মেয়ে) পরীক্ষার্থী ছিল 5,65,668 জন, যা ছেলেদের থেকে 1,27,670 জন বেশী। এই বছরের সফল পরীক্ষার্থী 8,43,305 জন। কোনো Result ই Incomplete নেই বলেও জানিয়েছেন পর্ষদ সভাপতি মাননীয় কল্যানময় গঙ্গোপাধ্যায়।

পাশের হারের দিক দিয়ে সেরা পূর্ব মেদিনীপুর জেলা, পাশের হার ৯৬.৫৯ শতাংশ। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনিপুরের স্থান, পাশের হার ৯২.১৬ শতাংশ। তারপর রয়েছে কলকাতা (৯১.০৭ শতাংশ) এবং দুই ২৪ পরগনা। মোট পরীক্ষার্থীর মধ্যে সর্বমোট পাশের হার ৮৬.৩৪ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাশের হার ৮৯.৮৭ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮৩.৪৮ শতাংশ।

আগামী ২২শে জুলাই ৪৯ টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে স্কুল গুলিকে। আর ছাত্র-ছাত্রীদের হাতে ২২ এবং ২৩ তারিখ স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি মাননীয় কল্যানময় গঙ্গোপাধ্যায়। স্কুল যাতে ঠিকঠাক স্যানিটাইজেশন করা হয় তার জন্য ৭ দিন সময় নিয়েছেন তিনি।

কে কোন স্থানে!
মাধ্যমিক ২০২০ তে প্রথম হয়েছে মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র অরিত্র পাল, প্রাপ্ত নম্বর ৭০০ এর মধ্যে ৬৯৪ (৯৯.১৪ শতাংশ)। ৬৯৩ নাম্বার পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছে সায়ন্তন গোড়াই (বাঁকুড়া ওন্দা হাইস্কুল এর ছাত্র) এবং অভিক দাস (কাটোয়া কাশীরাম দাস হাইস্কুল এর ছাত্র)। ৬৯০ পেয়ে তৃতীয় হয়েছে তিন জন। সৌম্য পাঠক (বাঁকুড়া কেন্দুয়াডিহি হাইস্কুল), দেবস্মিতা মহাপাত্র (পূর্ব মেদিনীপুরের ভবানিচক হাইস্কুল) ও অরিত্র মাইতি (রহড়া রামকৃষ্ণ মিশন)। চতুর্থ হয়েছে বীরভূম জেলা স্কুলের ছাত্র অগ্নিভ সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৯। পঞ্চম স্থানে রয়েছে ৫ জন। অঙ্কিত সরকার, রাজস্মিতা সিনহা মহাপাত্র, লিলাবাসু মণ্ডল এবং সস্তিক সরকার। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৮। এই বছরের মেধা তালিকায় নাম রয়েছে ৮৪ জনের। এই বছর মেধা তালিকার মধ্যে কলকাতা আসতে পারেনি।

সার্বিক ভাবে মাধ্যমিক ২০২০ তে প্রথম - অরিত্র পাল, প্রাপ্ত নম্বর ৬৯৪, পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র।
মেয়েদের মধ্যে মাধ্যমিক ২০২০ তে প্রথম (সার্বিক ভাবে তৃতীয়) - দেবস্মিতা মহাপাত্র, প্রাপ্ত নম্বর ৬৯০, পূর্ব মেদিনীপুরের ভবানিচক হাইস্কুল এর ছাত্রী। 

Post a Comment

0 Comments